,

সরকার দেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করেছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি দেশ বারবার আমাদের সীমান্তে আক্রমণ করছে। প্রায় প্রতিদিন গুলি করে মানুষ হত্যা করছে। কিন্তু সরকার এর প্রতিবাদ পর্যন্ত করতে পারছে না।

রোববার সকালে রাজধানীর উত্তরায় নিম্ন আয়ের মানুষদের মধ্যে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম কফিল উদ্দিনের উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিজভী বলেন, দেশে গণতন্ত্র নেই। সরকার কোনো নিরাপত্তা দিতে পারছে না।

তিনি বলেন, ন্যায্য পানির অধিকারও এই সরকার আদায় করতে পারেনি। আর এখন অন্য দেশের বিভিন্ন অস্ত্রধারী সংগঠন ও সন্ত্রাসীরা দেশে ঢুকে ব্যাংক লুট করছে, হামলা করছে। তারা বাংলাদেশের থানা লুট করছে, অস্ত্র লুট করছে। মানুষ হত্যা করছে। দেশে স্বাধীনতা আছে কি না, বলতে পারি না। সার্বভৌমত্ব রয়েছে কি না, জানি না।

এভাবে দেশ চলতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমনিুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহেমদ, আব্দুর রাজ্জাক, আতাউর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না