,

দেশে এক নেতা ও এক দলের বাইরে কিছু দরকার নেই : জি এম কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিরোধীদলের নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে- দেশে এখন বিরাজনীতিকরন উৎসাহিত করা হচ্ছে। এক দেশ, এক নেতা, এক দল ও এক নীতির বাইরে কিছু দরকার নেই। বর্তমানে এ ধরনের মতামতের রাজনীতিকে বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়া হচ্ছে।

বুধবার (৩ এপ্রিল) দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সরকারদলীয় ছাত্র সংগঠনের রাজনীতি করার যে দাবি, সে বিষয়ে অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, সেটা প্রকৃত প্রস্তাবে একক দখলদারিত্ব কায়েমের প্রয়াস। ক্যাম্পাসের অন্য সকল রাজনীতি অবলুপ্তি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহ ও সাধারণ ছাত্রদের ওপর একক নিয়ন্ত্রণ কায়েম করা। তার মাধ্যমে ব্যক্তিগত ও গুষ্টিগত স্বার্থ সিদ্ধি করাই আসল উদ্দেশ্য।

তিনি বলেন, এ সকল কর্মকাণ্ড রাজনীতি হিসাবে গণ্য হ‌ওয়ার চেয়ে, বিরাজনীতিকরণ ও তার মাধ্যমে বিভিন্নভাবে লাভবান হওয়ার প্রয়াস বলা যায়। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে। শুধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয় পুরো জাতি ক্ষতিগ্রস্ত হ‌ওয়ার আশঙ্কা আছে।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান আরও বলেন, বুয়েট ছাত্রদের মতামতের গুরুত্ব দিতে হবে। ছাত্ররাই ঠিক করবে বুয়েটের রাজনৈতিক ভবিষ্যৎ। বুয়েটের একজন প্রাক্তন ছাত্র হিসেবে মনে করছি, ছাত্রদের ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না