মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর বিভাগে ট্রেন কখন আসবে কখন যাবে স্টেশনগুলোতে নেই সঠিক নির্দেশনা  : যাত্রীদের ভোগান্তি বাড়ছে

news-image

 রংপুর ব্যুরো : দেখতে দেখতে রমজান পেরিয়ে যাচ্ছে। ঘনিয়ে আসছে ঈদ উল ফিতর। ততই বাড়ছে রংপুর সহ বিভাগজুড়ে ট্রেনের ধীরগতির মাত্রাও। এরফলে রংপুর বিভাগে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের সিডিউল বিপর্যয় শুরু হয়েছে। ঢাকাগামি প্রতিটি ট্রেন ২ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা পর্যন্ত লেটে চলাচল করছে। ট্রেন কখন আসবে কখন যাবে স্টেশনগুলোতে যাত্রীদের এ তথ্য ও সঠিক নির্দেশনাও জানানো হয়না। এমন পরিস্থিতিতে বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট ডিভিশনের ১০ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করছে। এনিয়ে প্রতিনিয়তই যাত্রীদের ক্ষোভ বাড়ছে। যাত্রীরা বিভিন্ন ভাবে হয়রানিসহ ভোগান্তিতে পড়ছেন। এছাড়াও এবারের নেই রংপুরে স্পেশাল ট্রেন। এনিয়ে রংপুরবাসী হতাশ।

তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন ভিন্নকথা, তারা বলেন, রেলের ধীরগতি বা সিডিউল বিপর্যয় বলতে কিছু নেই। যা হচ্ছে তার জন্য সিঙ্গেল লাইন ও রেল ক্রসিংকে দায়ি করছেন তারা।
এদিকে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় লালমনিরহাট ডিভিশন সূত্রে জানাগেছে, এই ডিভিশন থেকে ১০ জোড়া অর্থাৎ ২০টি আন্তঃনগর ট্রেন ঢাকায় যাতায়াত করে। ট্রেনগুলো হচ্ছে রংপুর এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, বুড়িমারি এক্সপ্রেস,কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস,একতা, দ্রæতযান, দোলনচাপা, করতোয়া এক্সপ্রেস ও বাংলাবন্ধা এক্সপ্রেস। প্রতিদিন এসব ট্রেনে ৮ থেকে ১০ হাজার যাত্রী ঢাকাসহ বিভিন্নস্থানে যাতায়াত করেন। ঈদের আগেই প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ের দেরিতে গন্তেব্যের পথে যাতায়াত করছে।

সূত্রে আরও জানাগেছে, রংপুর থেকে রংপুর এক্সপ্রেস রাত সাড়ে ৮ টার দিকে ছাড়ার কথা থাকলে ট্রেনটি ২ ঘণ্টার বেশি সময় পরে ছেড়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস সকালে ছেড়েছে প্রায় ৫ ঘণ্টা দেরিতে। লালমনি এক্সপ্রেস দেড় ঘণ্টা লেটে ছেড়েছে। একইভাবে অন্যান্য ট্রেনগুলো নির্দিষ্ট সময়ের অনেক দেরিতে ছাড়ছে। এসব ট্রেন ঢাকা থেকে দেরিতে ছাড়ায় এই ধীরগতি বলে মনে করছেন রেল সংশ্লিষ্টরা। ফলে অনেকই নির্দিষ্ট সময়ে গন্তব্যে যেতে পারছে না। ট্রেনের ধীরগতির কারণে অনেকেই জরুরী কাজও করতে পারছে না। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।

রংপুরের কাউনিয়া রেলস্টেশনে কথা হয় আমজাদ হোসেন ও দুলাল মিয়ার সাথে। তারা বলেন, প্রতিনিয়তই ট্রেন শিডিউল বিপর্যয় হচ্ছে। কোন না কোন অযুহাতে ট্রেন যাওয়া-আসা দুই পথেই দেরি করছে। এতে তারা চরম বিপাকে পড়ছেন।রংপুর এক্সপ্রেসের যাত্রী শহিদুল ইসলাম ও হুমায়ন কবির নামের দুইজন জানান, ব্যবসায়ীক কাজে তাদের প্রায় ঢাকায় যেতে হয়। রংপুর থেকে রাত সাড়ে ৮টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে অনেক দেরিতে। এতে সঠিক সময়ে তারা গন্তেব্য পৌছিতে পারেন না। এতে তারা ভোগান্তিতে পড়েন।

কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে হয় প্রতিদিনই। ট্রেন কখন আসবে কখন যাবে এর কোনো সঠিক নির্দেশনা নেই স্টেশনগুলোতে। ট্রেনের বিষয়ে সঠিক কোনো তথ্য পাচ্ছেন না বলে যাত্রীরা। রেল কর্তৃপক্ষও সিঠক তথ্য দেয় না। প্রায় তথ্য চাওয়ার কারণে যাত্রীর সাথে খারাপ ব্যবহারের ঘটনাও ঘটে।

এব্যাপারে রংপুর রেল স্টেশনের সুপার শঙ্কর গাঙ্গুলি জানিয়েছেন, রংপুর একপ্রেসসহ অন্যান্য ট্রেন কিছুটা দেরিতে ছাড়লে সিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই। অনেক স্থানে সিঙ্গেল লাইন ও ট্রেন ক্রসিংয়ে সময় ক্ষেপন হচ্ছে বলে ট্রেন যাওয়া-আসায় দেরি’র কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও বলেন, রেল সেবায় তারা সর্বোচ্চ যাত্রীদের দেয়া চেষ্টা করছেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী