,

এভারকেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

news-image

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার রাত তিনটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া রাত ৩টার দিকে হাসপাতালে পৌঁছান।

এর আগে শনিবার গভীর রাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়। রাতেই গুলশানের বাসা ফিরোজায় যান চিকিৎসকরা। সেখানে তাঁর স্বাস্থ্যের পরীক্ষা–নিরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শে রাতেই তাঁকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর খালেদা জিয়াকে রাত তিনটার দিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পরপরই তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন চিকিৎসকরা। তাকে কিছুক্ষণের মধ্যে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হতে পারে।

এর আগে গত বুধবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। এরপর মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানে খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না