মাগুরায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলার শালিখা উপজেলার শতখালী হাজাম বাড়ি মোড়ে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। হতাহতরা সবােই অটোরিকশার যাত্রী বলে জানা গেছে।

নিহতরা হলেন- যশোরের নারকেলবাড়িয়া গ্রামের নিত্যনন্দ দে’র স্ত্রী নিরুপমা দে, একই গ্রামের নারায়ণ চন্দ্র দে’র স্ত্রী পুষ্প রানী ও কালিপদ শিকদারের ছেলে মধু শিকদার।

শালিখা থানার ওসি তদন্ত মিলন কুমার ঘোষ জানান, হতাহতরা সবাই মাগুরা শহরের নিজনান্দুয়ালী নিতাই গৌর গোপাল আশ্রম থেকে নামযজ্ঞ শুনে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে যশোর খেকে মাগুরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান