হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের খ্যাতিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, মঙ্গলবার রাতে বুকে ব্যথা হয় এই অভিনেতার। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ‘ফেলুদা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় এ অভিনেতার হার্টে ব্লক রয়েছে। সেজন্য আপাতত অস্থায়ী পেসমেকার বসানো হয়েছে। পরে পরীক্ষা করে স্থায়ী ব্যবস্থাপনা করা হবে। এখন অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল।

আটের দশকে ‘তেরো পার্বণ’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে ‘গোরা’ হিসেবে নিজের সফর শুরু করেন সব্যসাচী চক্রবর্তী। তপন সিনহা পরিচালিত ‘অন্তর্ধান’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। ‘বিয়ের ফুল’, ‘লাঠি’, ‘দামু’, ‘শ্বেত পাথরের থালা’ সিনেমাতে তার অভিনয় দর্শকের মনে জায়গা করে নেয়। তবে ‘ফেলুদা’ চরিত্রটি সব্যসাচী চক্রবর্তীকে এক অন্য উচ্চতায় নিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান