শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়া টাকার দ্বন্দ্বে দু’পক্ষের সংর্ঘষে আহত ২৫

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (০৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। সংর্ঘষের সময় ৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে পুলিশ। আহতরা জেলা সদরসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিরাসার গ্রামের বড় গোষ্ঠীর আলামিন  একই গ্রামের সাহেব বাড়ি গোষ্ঠীর মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করেন। এরই জের ধরে মঙ্গলবার সকাল থেকে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন বলেন, বর্তমানে পরিস্হিতি শান্ত রয়েছে। সংর্ঘষের সময় ৫ জনকে আটক করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি

সাময়িক যুদ্ধবিরতি নয়, দীর্ঘমেয়াদি সমাধান চায় ইরান

সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমার ইঙ্গিত

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট জেদ্দায় পৌঁছেছে

হারের পর যা বললেন অধিনায়ক মিরাজ

হরমুজ প্রণালি ইস্যুতে ৪০ দেশের বৈঠক, সমাধানের চেষ্টা জোরদার

মধ্যপাড়া পাথর খনি সংকটে, মজুদের চাপ বাড়ছে

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন