,

খেজুর নিয়ে সুখবর দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সামনে পবিত্র রমজান মাস। এর আগে খেজুর নিয়ে সুখবর দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বললেন, দেশে বাণিজ্যিক বস্তায় আমদানি করা জাইদি খেজুরের শুল্ক ও ট্যারিফ হ্রাস করা হয়েছে।

শনিবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘দি অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইমেন এন্ট্রাপ্রেনার্স বাংলাদেশ (এজিডব্লিউইবি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দু-তিন দিনের মধ্যে খেজুরের পাইকারি ও খুচরা মূল্য নির্ধারণ করে দেওয়া হবে। আশা করি, যৌক্তিক মূল্যেই সাধারণ মানুষ রমজানে খেজুর কিনতে পারবেন।

পেঁয়াজ প্রসঙ্গে টিটু বলেন, চলতি সপ্তাহে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসবে। ফলে বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে থাকবে। এ ছাড়া আগামী দু-এক দিনের মধ্যে খুচরা বাজারে ভোজ্যতেল প্রতি লিটার ১৬৩ টাকা দরে বিক্রি শুরু হবে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ১ মার্চ থেকে মিলগেটে সর্বোচ্চ খুচরা মূল্য ১৬৩ টাকায় ভোজ্যতেল সরবরাহ শুরু হয়েছে। খুচরা বাজারে এর প্রভাব পড়তে দু-একদিন সময় লাগতে পারে। গতকাল থেকে এ বিষয়ে তদারকি শুরু হয়েছে। আজও প্রতিটি তেলের মিলে আমাদের টিম গেছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট