,

বেইলি রোডে আগুনের ঘটনায় প্রধানমন্ত্রীকে মোদির চিঠি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (২ মার্চ) ঢাকায় ভারতের হাইকমিশন এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার শোক জানিয়ে চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী।

হাইকমিশন জানায়, প্রধানমন্ত্রীকে সম্বোধন করে চিঠিতে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকার গ্রিন কোজি কটেজ শপিংমলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আন্তরিক শোক প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। সেইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন ভারতের প্রধানমন্ত্রী।

চিঠিতে মোদি নিশ্চিত করেছেন, এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছে ভারত। সেইসঙ্গে তার বন্ধুত্বপূর্ণ চিন্তাভাবনা ও প্রার্থনা বাংলাদেশের জনগণের সঙ্গে থাকবে।

গত বৃহস্পতিবার বেইলি রোডে আগুনের ঘটনায় ৪৬ জনের মধ্যে ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। একই পরিবারের ৩ জনের নিথর দেহ বুঝে নিয়ে কান্নায় ভেঙে পড়েন শোকাহত স্বজনরা।

এ ছাড়াও এ ঘটনায় আহত ১৩ জনের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বাকি পাঁচজন আশঙ্কামুক্ত না হওয়ায় তাদের চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট