ব্রাহ্মণবাড়িয়ায়  ট্রেনের টিকেটসহ ৫ কালোবাজারি গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেটহ ৫  কালোবাজারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সদস্যরা।(২৬ ফেব্রয়ারি) সোমবার সকালে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় র‌্যাব-৯।বিজ্ঞপ্তি আরোও জানায়, (২৫ ফেব্রয়ারি) রোববার  কোম্পানির একটি আভিযানিক দল  রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে ট্রেনের টিকেট কালোবাজারি ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
এরা হলেন,উওর মৌড়াইল এলাকার শহিদ মিয়ার ছেলে মোঃ আব্দুল হাকিম (৩৫), ঐ এলাকার ওসিউর রহমানের ছেলে মোঃ জাকির হোসেন (৪৮), নূরুল ইসলামের ছেলে  মোঃ রুবেল মিয়া (৩২), কাজিপাড়া এলাকার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে  মোঃ শাহিন মিয়া (৪০)
ও কসবা উপজেলার মনকাসাই  গ্রামের মুত সামছু মিয়া ছেলে  মোঃ সাজ্জাদ মিয়া (২৮)।
এসময় তাদের কাছ থেকে  ১২৯ টি আসনের ৫৯ টি অনলাইন টিকেট, ৭ টি মোবাইল ফোন এবং টিকেট বিক্রয়ের নগদ ৪৮ হাজার টাকা জব্দ করা হয়।  আসামী এবং জব্দকৃত টিকেট ও অন্যান্য আলামত জেলার আখাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান