মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি সহিংসতা করলে আবার তাদের পালাতে হবে: ওবায়দুল কাদের

news-image

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি ২৮ অক্টোবর পালিয়ে গেছে, আবারও আন্দোলনের নামে সহিংসতা করলে তাদেরকে পালাতে হবে।’ তিনি বলেন, ‘আগামী উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতীক ছিল নৌকা মার্কা। আবার যারা স্বতন্ত্র নির্বাচন করেছে তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনে না এসে যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে না এলে তাদের এই ভুলের খেসারত বহুদিন দিতে হবে।’

সোমবার দুপুরে সেতুমন্ত্রী তার মা বেগম ফজিলাতুন্নেছার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ১নং ওয়ার্ডের নিজ বাড়িতে কুলখানি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি নিশ্চিত বলতে পারি, গত ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমার নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে বাংলাদেশের আপামর জনগণ নারী-পুরুষ যেভাবে ভোট দিয়েছে, যারা প্রথম ভোটার হয়েছে, তারা যেভাবে ভোটে অংশগ্রহণ করেছে, আগামী উপজেলা নির্বাচনে এর চেয়ে বেশি জনগণ অংশগ্রহণ করবেন।’

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৬ আসনের এমপি মোহাম্মদ আলী, নোয়াখালী-১ আসনের এমপি খোরশেদ আলম, নোয়াখালী-৩ আসনের এমপি মামুনুর রশিদ কিরণ, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল প্রমুখ।

এর ওবায়দুল কাদের দুপুর ১টায় তার বাবা-মার কবর জিয়ারত করেন। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম