মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিম-মায়ার্সের ব্যাটে কোয়ালিফায়ারে বরিশাল

news-image

স্পোর্টস ডেস্ক : গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত প্লে অফের জন্য ঝুলে থাকতে হয়েছে ফরচুন বরিশালের। তবে এলিমিনেটর জিতে কোয়ালিফায়ারে যেতে বেগ পেতে হলো না তামিম ইকবালের দলের। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে নাগালের মধ্যে আটকে রেখে তামিম ইকবাল ও কাইল মায়ার্স ফিফটি করে দলকে ৭ উইকেটের বড় জয় এনে দিয়েছেন। নিশ্চিত করেছেন বরিশালের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এলিমিনেটর ম্যাচে টস জিতে বোলিং নেয় ফরচুন বরিশাল। রুণ বোলিং করে দুটি করে উইকেট নেন কাইল মায়ার্স, মোহাম্মদ সাইফউদ্দিন ও অবেদ ম্যাকাই। তারা চট্টগ্রামকে ১৩৫ রানে আটকে দেন।

দলকে প্লে অফ পর্যন্ত তুলতে দারুণ ব্যাটিং করা তানজিদ তামিম এই ম্যাচে ব্যর্থ হন। তিনি ২ রান করে ফিরে যান। পরেই আউট হন তিনে নামা ইমরান উজ্জামান। তবে ওপেনার জস ব্রাউন ২২ বলে ৩৪ রানের দারুণ ইনিংস খেলেন। চারে নামা টস ব্রুজ ১১ বলে ১৭ রান করেন। এছাড়া শুভাগত হোম চৌধুরী ১৬ বলে ২৪ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে বরিশাল গুরুত্বপূর্ণ এই ম্যাচে শুরুতেই সৌম্য সরকারকে হারায়। ওপেনিংয়ে সুযোগ পেয়ে এই ম্যাচে তিনি শূন্য করে ফিরে যান। তবে অন্য ওপেনার তামিম ইকবাল ছিলেন সাবলীল। তার সঙ্গে কাইল মায়ার্স জুটি গড়ে দলকে জয়ের প্রান্তে তুলে নেন। তামিম খেলেন ৪৩ বলে নয়টি চারের শটে ৫২ রানের হার না মানা ইনিংস। কাইল মায়ার্স ২৬ বলে পাঁচটি ছক্কা ও তিন চারের শটে ৫০ রান করেন। ডেভিড মিলার ১৩ বলে ১৭ রান করে আউট হন। বরিশাল ২৮ ফেব্রুয়ারি প্রথম কোয়ালিফায়ারে পরিজিত দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম