মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণের খোঁজ রাখেন না, খোলামেলা ছবি তুলতে ব্যস্ত ‘এমপি’ নুসরাত

news-image

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। অভিনয়ের বাইরেও তার আরও একটি পরিচয়, বসিরহাটের তৃণমূল সাংসদ তিনি। ফলে পর্দার বাইরেও মানুষের জন্য কাজ করতে হয় জনপ্রতিনিধি হিসেবে।

স্বাভাবিকভাবেই একজন জনপ্রতিনিধিকে অনেক কিছু বিবেচনা করেই জীবনযাপন করতে হয়। কারণ তার দিকে তাকিয়ে থাকে অসংখ্য মানুষ। নুসরাত যেন কখনোই সেসব নিয়ে খুব একটা মাথা ঘামান না। তিনি জীবনযাপন করেন তার মতো করেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সাহসী কিছু ছবি প্রকাশ করেছেন নুসরাত। যেখানে দেখা গেছে, নীল রঙের খোলামেলা পোশাকে একের পর এক পোজ দিয়ে ছবি তুলছেন অভিনেত্রী। ক্যামেরায় ধরা পড়েছে অভিনেত্রীর শরীরের ট্যাটুও।

সেসব দেখেই নেটিজেনদের মন্তব্য ধেয়ে এসেছে নুসরাতের দিকে। একের পর এক আক্রমণাত্মক মন্তব্য করেছেন তারা। বিশেষ করে বসিরহাটের অসংখ্য মানুষ তাদের সাংসদের কড়া সমালোচনায় মেতে ওঠেছেন।

কারণ গত কয়েকদিন ধরেই উত্তপ্ত নুসরাতের বসিরহাটের সন্দেশখালি। সেখানে লোকসভা ভোট নিয়ে উত্তেজনা বিরাজ করছে এলাকাজুড়ে। পুরো ঘটনায় একটি বিবৃতি দিয়েই নিজের দায় সেরেছেন নুসরাত। সেখানে যাওয়ারও প্রয়োজন বোধ করেননি তিনি। বরং ব্যস্ত রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক উষ্ণ ছবি প্রকাশে।

বিবৃতিতে নুসরাত বলেছেন, ‘নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি নিয়মিত যোগাযোগ রেখেছি। প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে। পরিস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নিয়ে রাজনীতি করা উচিত নয়। আর আমার কাজ আগুনে ঘি দেওয়া নয়। আমাদের সকলের কাজ আগুন নেভানোর চেষ্টা করা।’

এই বিবৃতি দিলেও নিজে এখনও পর্যন্ত সশরীরে হাজির হননি। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় উঠছে সমালোচনার ঝড়। জনসাধারণের সেবা করার চেয়ে নিজের রূপ নিয়েই বেশি ব্যস্ত থাকেন নুসরাত, এমনটাই মনে করেন নেটিজেনরা। অভিনেত্রীকে কটাক্ষ করে তাদের মন্তব্যেরও শেষ নেই।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম