শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের মৃত্যুর সংবাদ শুনে প্রবাস থেকে এসেছেন শাহআলম , দূর্ঘটনায় ভগ্নিপতিসহ নিহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : মমতা ময়ী মায়ের মৃত্যুর খবরে এক নজর দেখতে সূদুর ইতালি থেকে ছুটে এসেছেন প্রবাসী শাহ আলম। বৃহস্পতিবার তিনি দেশে ফেরেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে আনার জন্য মাইক্রোবাস নিয়ে ভগ্নিপতিসহ দুই স্বজন গিয়েছিলেন। ফেরার পথে নরসিংদীর শিবপুরে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে তাঁদের মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহ আলম ও তার ভগ্নিপতি সেলিম মিয়া নিহত হন।

খোঁজ নিয়ে জানা যায়, জেলা সদর উপজেলার নাটাই গ্রামের শাহজাহান মেম্বারের ছেলে শাহ আলম ভাই-বোনদের মধ্যে তৃতীয়।বিগত ১৫ বছর আগে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানেই স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। নিহত ভগ্নিপতি সেলিম পাশ্ববর্তী ভাটপাড়া গ্রামের শামসুউদ্দিনের ছেলে। এ ঘটনায় গাড়ির চালকসহ আরো দুইজন আহত হন।
একদিকে মায়ের মৃত্যু অপর দিকে ছেলে ও জামাতার মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  দুর্ঘটনার খবর পেয়ে দুপুরে মায়ের দাফন শেষ করে তাদের দু,জনের নিথর দেহ আনতে নরসিংদী ছুটে যান পরিবারের সদস্যরা। অল্প সময়ের ব্যবধানে একই পরিবারের তিনজনের চলে যাওয়া কিছুতে মানতে পারছেন না স্বজনরা।
নিহতের ভাই শাহ আলম জানান, তাদের বহনকারী মাইক্রোবাসটির ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালানোর পাশাপাশি ফোনে কথা বলছিলেন।
এদিকে, গত বৃহস্হপতিবার রাতে  সদর উপজেলার নাটাই উত্তর গ্রামের বাড়িতে পৌঁছায় শাহ আলমের (৫৫) লাশ। এর আগে(২২ফেব্রয়ারি) দুপুরে তাঁর মা ফিরোজা বেগমের (৯০) দাফন সম্পন্ন হয়।(২৩ ফেব্রয়ারি)শুক্রবার  শাহআলের জানাযার নামাজ সম্পূর্ণ হয়েছে বলে জানা যায়।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা