শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ অশান্তি সৃষ্টি করলে বিএনপি প্রতিরোধ করবে: জয়নুল আবদিন

news-image

খুলনা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ-তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি আসছে। রমজান মাসেও শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচি থাকবে। আওয়ামী লীগ অশান্তি সৃষ্টি করলে জনগণকে নিয়েই বিএনপি তা প্রতিরোধ করবে।

খুলনার বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলায় হতাহত নেতাকর্মী এবং তাদের পরিবার-পরিজনের সঙ্গে আজ শুক্রবার সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদিন বলেন, বিএনপি পরাজিত হয়নি, জনগণ হেরে যায়নি। জনগণ বিএনপির কর্মসূচিকে সমর্থন করেছে, গেল নির্বাচন বর্জন করেছে। বিএনপি জয়লাভ করেছে, তবে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে প্রশাসনিক কারণে জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলনে বারবার হোঁচট খেয়েছে। আওয়ামী লীগ বলে আমরা হতাশ– এটা সত্য নয়। এই সরকারের বিরুদ্ধে অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপি আরও বেশি শক্তিশালী।

বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া গ্রামে ‘কারা নির্যাতিত’ যুবদল নেতা সোহেল ও সন্ত্রাসী হামলায় নিহত নজরুল ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। পরে বটিয়াঘাটার সাচিবুনিয়ায় নিহত যুবদল নেতা কামাল হোসেন মিজানের বাবা ও স্ত্রীর হাতে নগদ অর্থ এবং উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান, পাইকগাছা উপজেলা বিএনপির সভাপতি ডা. গাজী আব্দুল মজিদ, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুল ইসলাম জনি, চালনা পৌরসভা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা