রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা এখন মৃত্যুকূপ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

news-image

গাজা এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান। সেখানে মানবিক কার্যক্রম পুরোপুরি ভেঙে পড়েছে বলেও জানিয়েছেন তিনি।

প্যালিস্টিন রেডক্রিসেন্ট সোসাইটি খান ইউনিসের আল-আমাল হাসপাতালে ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে সতর্ক করেছে। কারণ গত এক মাসের বেশি সময় ধরে হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছে দখলদার বাহিনী।

মেডিকেল দাতব্য সংস্থা এমএসএফ এর আল-মাওয়াসিতে অবস্থিত আশ্রয় কেন্দ্রেও হামলা চালিয়েছে ইসরায়েল। এতে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

গাজা সরকারের গণমাধ্যম অফিস জানিয়েছে, গত তিন সপ্তাহ ধরে উত্তর গাজা এলাকায় খাওয়ার মতো কিছুই নেই।

গত অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ হাজার ৩১৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৯ হাজার ৩৩৩ জন।

এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন, যারা সবাই বেসামরিক নাগরিক। বুধবার (২১ ফেব্রুয়ারি) দামেস্কের কাফার সৌসা এলাকার আবাসিক ভবনে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা সানা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বুধবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে তারা পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনতে পান। সেসময় পাশের একটি স্কুলের শিশুরা আতঙ্কিত হয়ে পড়ে ও বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স ছুটে আসতে দেখা যায়।

সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের