মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়লা ভাগাড়ে নবজাতক, পোকামাকড়ের কামড়ে ক্ষতবিক্ষত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি নালার কালভার্টের নীচে ময়লার ভাগাড় থেকে  পলিথিনে মোড়ানো এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে শহরের মেড্ডা এলাকা থেকে এই কন্যা নবজাতকটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে স্থানীয় পাহারাদারের কানে একটি শিশুর কান্না ভেসে আসছিল। কান্না শব্দে একটি নালার কালভার্টের নিচে পলিথিনে মোড়ানো একটি নবজাতক পাওয়া যায়। নালায় ফেলে দেওয়ায় নবজাতকের মুখের একাংশ ইদুর পোকামাকড় কামড়ে ক্ষতবিক্ষত করে ফেলেছে। এই অবস্থায় জরুরি সেবা নাম্বার ৯৯৯ এ কল দিলে পুলিশ গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে তাকে চিকিৎসকরা এনআইসিতে ভর্তি দিয়েছে। সেখানে সে চিকিৎসাধীন আছে। পাশাপাশি নবজাতকের পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছি।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী