শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় নববধূকে ছুরিকাঘাত করে হত্যা, ঘাতক স্বামী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় ছুরিকাঘাত করে  মোছা. তাছলিমা আক্তার ( ২২) নামে এক নব বধূকে হত্যা করে তার স্বামী হামিদূল ভুইয়া(২৮)।(১৪ ফেব্রয়ারি) বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার হীরাপুর মুড়াপাড়া এলাকা থেকে এ ঘটনায় স্বামী হামিদুল ভূইয়াকে গ্রেফতার করে পুলিশ। ছুরিকাঘাতে নিহত নববধূ তাছলিমার ভাই আব্দুল কুদ্দুস বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করে।
এর আগে, গতকাল (১৩ ফেব্রয়ারি) মঙ্গলবার দুপুরে উপজেলার  হীরাপুর মর্ধ্যপাড়া ভূইয়া বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্হানীয়দের মার্ধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্হল থেকে নববধূর মরদেহ উদ্ধার করে। সে সদর উপজেলার বাসুদেব ইউপির রাজ্জাক মিয়া মেয়ে। এ ঘটনায় ব্যবহ্নত ছুরিটি উদ্ধার করে পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরে আলম বলেন, নববধূ হত্যার মূল ঘাতক  স্বামী হামিদুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে।
উল্লেখ্য যে, বিগত কয়েক মাস আগে প্রবাসী স্বামী হামিদূল ভুইয়া সাথে  তাছলিমা  মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করে। গত ১৫ দিন আগে হামিদূল সৌদি থেকে বাড়ীতে আসে।  এরপর গত (৯ ফেব্রুয়ারি) শুক্রবার স্বামী  হামিদুল স্ত্রী তাছলিমাকে আনুষ্ঠানিক ভাবে তাঁর বাড়ি নিয়ে আসে।

এ জাতীয় আরও খবর

সড়কে ঝরল ১৯ প্রাণ : ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি

ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

এবার ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পাল্টা হামলা ইরানের

মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাত শোলাকিয়ায়

কারাগারই যেন পরিবার

স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, নামাজ শেষে শুরু কোরবানি