,

মিয়ানমার থেকে আসা মর্টারশেলে বাংলাদেশিসহ নিহত ২

news-image

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে হোসনে আরা (৫৫) নামের এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা পুরুষ (৬৫) নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলী গ্রামের একটি রান্নাঘরের ওপর মর্টারশেলটি এসে পড়ে।

নিহত হোসনে আরা জলপাইতলী গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। আর ওই রোহিঙ্গা ব্যক্তির নাম জানা যায়নি। তিনি প্রায় ১৫ বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছিলেন। তিনি বাদশা মিয়ার বাড়িতে কাজ করতেন।

স্থানীয় ইউপি সদস্য খালেদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর