,

উপজেলা নির্বাচনে ভোট কারচুপি হচ্ছে, নির্বাচন কমিশন নিরব : রিজভী

 

ciKডেস্ক রিপোর্ট : সরকার একদিকে যেমন শাসনতন্ত্রকে ব্যবহার করছে, অন্যদিকে দলীয় সন্ত্রাসীদের দ্বারা তাণ্ডব চালাচ্ছে। পুলিশ ও গণমাধ্যমকে নিরব ভূমিকা পালন করতে বলা হয়েছে। উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলের ভোট কারচুপিতে নির্বাচন কমিশন নিরব থাকায় এ মুহূর্তে নির্বাচন কমিশনের পদত্যাগ ছাড়া গণতন্ত্রের ন্যূনতম কাঠামো থাকবে না। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে উপজেলা নির্বাচন নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এসময় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
এদিকে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনকে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে চিঠি দেওয়া হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বরং সাংবিধানিক সত্ত্বা বিসর্জন দিয়ে ক্ষমতাসীনদের আজ্ঞাবহ হিসাবে কাজ করছে। গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নেয়ার চেষ্টা করছে সরকার।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ঢাকার কেরানিগঞ্জ উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ধরে বলেন, আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীরা ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতির মহোৎসব চালাচ্ছে। বিভিন্ন নির্বাচনী কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেয়া হচ্ছে না এবং যারা ঢুকছে তাদের বের করে দেয়া হচ্ছে। নির্বাচনী দায়িত্বে ৬ জন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকার কথা থাকলেও একজনের দেখা পাওয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর