মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিরোধী দল হওয়া প্রসঙ্গে : ওবায়দুল কাদেরের মন্তব্যকে ‘স্বাভাবিক’ বললেন জিএম কাদের

news-image

রংপুর ব্যুরো : দল হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই মন্তব্যকে ‘স্বাভাবিক’ বলে উল্লেখ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তবে এখনও আনুষ্ঠানিক চিঠি না পাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার দুপুর ৩ টায় রংপুর মহানগরীর পৈত্রিক নিবাস স্কাইভিউতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি।

জিএম কাদের বলেন, নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল হব। তবে আনুষ্ঠানিকভাবে এখনও চিঠি বা ঘোষণা পাইনি। জাতীয় পার্টি সংসদে এবং বাইরে সবসময় সরকারের ভুলের বিষয়ে কথা বলা অব্যাহত রাখবে, জনগনের কথা বলবে।

এসময় তিনি বলেন, সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ দ্রব্যমূলের উর্ধগতি এবং রাজনৈতিক অস্থিরতা। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কতুটুকু সক্ষম হবে সেটা এখনই বলা যাচ্ছে না।

এসময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক,  যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউর রহমান শাফি, সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, জাতীয় যুব সংহতি রংপুর জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

পরে তিনি স্টেশন এলাকায় বিহারী ক্যাম্প পরিদর্শন ও নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে মতবিনিয়ম করেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী