মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ বিভিন্ন দলের নেতাকর্মীদের জীবন নিয়ে খেলছে : রিজভী 

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিভিন্ন দলের নেতাকর্মীরা আদালত থেকে জামিন পেলেও কারামুক্তি মিলছে না। জামিনের কাগজ নিয়ে কারাফটক থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আবারও নতুন মামলায় গ্রেপ্তার করা হচ্ছে। পুলিশ প্রশাসন বিএনপিসহ গণতন্ত্রকামী দলগুলোর নেতাকর্মীদের জীবন নিয়ে খেলছে।

সোমবার (২২ জানুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গোয়েন্দা সংস্থার লোকদের অর্থ না দিলে আবারও বিএনপি নেতাকর্মীদের আটক করা হচ্ছে। জেলগেটে টাকা না দেওয়ার কারণে অসংখ্য নেতাকর্মী কারাগারে ধুঁকে ধুঁকে মরছে। বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে অর্থ লুটের জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ফ্রি লাইসেন্স দেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ বন্দী নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী। তিনি বলেন, গণতন্ত্রকে বিকলাঙ্গ করে সর্বগ্রাসী রাষ্ট্র গঠন করেছে আওয়ামী লীগ। জনগণকে স্বৈরশাসনের শৃঙ্খলে বন্দি করেছে। নিপীড়ক সরকার কখনও কোনো রাজনৈতিক আচরণ করেনি।

বিএনপির এ নেতা বলেন, নির্বাচনকে বিকৃত করেছে ক্ষমতাসীনরা। নির্বাচন ঘিরে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে। অমানুষিক নির্যাতন করেছে। অনেকে আদালত থেকে জামিন পেলেও কারামুক্তি মিলছে না। নিজেকে টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে। বহুদলীয় গণতন্ত্র ফেরানোর আন্দোলন চলছে। ভোটাধিকার ফিরে পাওয়ার এই সংগ্রাম অনেক ত্যাগের মধ্য দিয়ে অব্যাহত।

রিজভী সকল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম