,

সাহিত্য-সংস্কৃতি মানুষকে হানাহানি থেকে বিরত রাখে : প্রধানমন্ত্রী

 

 

timthumbডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাহিত্য-সংস্কৃতি ইতিহাসকে স্বরণ করিয়ে দেয়। অন্য দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার ক্ষেত্রে সংস্কৃতি সেতুবন্ধন হিসেবে কাজ করে। প্রকৃতপক্ষে সাহিত্যই পারে হানাহানি থেকে বিরত রাখতে। সার্ক লেখক এবং সাহিত্য ফাউন্ডেশন বাংলাদেশ চ্যাপ্টার, দি রাইট ফাউন্ডেশন বাংলাদেশের আয়োজনে দুই দিন ব্যাপি উৎসব শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ সার্ক লিটারির ফেস্টিভ্যালের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। 
সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভারত, মালদ্বীপ, পাকিস্তান, নেপাল এবং শ্রীলঙ্কার সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির পরিমণ্ডলকে তুলে ধরার জন্যই এ উৎসবের আয়োজন। দেশগুলোর কবি, সাহিত্যিক, ও লেখকরা এ উৎসবে অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে নানা বিষয়ে সমস্যা থাকতে পারে। কিন্তু সাহিত্য, সংস্কৃতি, শিল্প নিয়ে কোনো সমস্যা তৈরি হয় না। বরং, এসব বিষয়ের চর্চা এবং আদান-প্রদান বন্ধুত্ব ও সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করে। তিনি বলেন, যে জাতি সাহিত্যচর্চা, ভাষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সংরক্ষণ করে সে জাতিকে কখনো দাবিয়ে রাখা যায় না। একে অপরের সৃষ্টিশীল কার্যক্রম আদান-প্রদানের মাধ্যমে বিভিন্ন জাতি পরস্পরের সহায়তায় উন্নয়ন করতে পারে।   

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর