,

ভোট দিয়ে সাকিব বললেন, ‘জয়ের ব্যাপারে আশাবাদী’

news-image

মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান ভোট দিয়েছেন। রোববার সকাল ৮টায় মাগুরা পৌরসভার ৮ নং ওয়ার্ডের দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার বাবা মাশরুর রেজা ও বোন বৃষ্টিসহ পরিবারের অন্যান্য সদস্যরাও যার যার ভোট প্রদান করেন।

ভোট দিয়ে সাকিব কথা বলেন গণমাধ্যমকর্মীদের সঙ্গে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘এ নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী। আমি মনে করি এ নির্বাচনে ভোটারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। নির্বাচনে জয়লাভ করে আগামী ৫ বছর মাগুরা-১ আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগন্য। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর অগ্রসর হতে পারবো।’

মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানসহ ডাব, লাঙ্গল, টেলিভিশন ও সোনালী আশ প্রতীকের মোট পাঁচ জন প্রার্থী রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত