শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির এডিসি জ্যোতির্ময় সরকার মারা গেছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবহন বিভাগে কর্মরত অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার মরা গেছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ) কে.এন.রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্যোতির্ময় সরকার ২০১২ সালে ৩০তম বিসিএসের মাধ্যমে পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি ১৯৮২ সালের ২৭ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। তার মৃত্যুতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শোক জানানো হয়েছে।