মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভোটের পর প্রয়োজনে নৌকা বিরোধীদের ঠ্যাং ভেঙে ফেলা হবে’

news-image

পঞ্চগড় প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকদের ভোটের পর পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু। রোববার (২৪ ডিসেম্বর) রাতে জেলার সদর উপজেলার অমরখানা ইউপির কাজীরহাট বাজারে নৌকার পক্ষে এক নির্বাচনী সভায় এ হুমকি দেন তিনি।

চেয়ারম্যান নুরুজ্জামান নুরু তার বক্তব্যে বলেন, এতদিন যারা নৌকার পতাকা তলে শ্বাসপ্রশ্বাস নিয়েছে এখন নৌকার বাইরে তারা অন্য সুর ধরেছে, তাদের চিহ্নিত করে রাখবেন। ৭ তারিখের পরে এই সমস্ত লোককে নৌকার আশপাশে দেখলে প্রয়োজনে তাদের ঠ্যাং ভেঙে ফেলা হবে। এদেরকে খন্দকার মোস্তাক বলা হয়। কারণ নৌকা বঙ্গবন্ধু শেখ মুজিবের মার্কা, এই মার্কা জননেত্রী শেখ হাসিনার মার্কা। এই মার্কায় যেসব আওয়ামী লীগের নেতাকর্মীরা বিরোধিতা করে তাদেরকে খন্দকার মোস্তাক বলতে আমাদের কোনো আপত্তি নেই।

স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও তার কর্মী-সমর্থকদের ইঙ্গিত করে এ বক্তব্য দেওয়া হয়েছে।

হুমকি দেওয়া নুরুজ্জামান নুরু পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তার অনুসারী। নির্বাচনী সভায় তার হুমকির ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে জেলাজুড়ে শুরু হয় সমালোচনা।

এর আগেও আওয়ামী লীগ প্রার্থীর অনুসারী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পল্লব এক নির্বাচনী সভায় এমন হুমকি প্রদান করলে তাকে শোকজ করে নির্বাচন অনুসন্ধান কমিটি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের