মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

যারা মানুষ পুড়িয়ে মারে, তারা ভালোবাসতে পারে না: বাহাউদ্দিন নাছিম

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, মা তার সন্তানকে নিয়ে ট্রেনে ঘুমিয়ে ছিলেন। এই ট্রেনে বিএনপির অগ্নিসন্ত্রাসীরা আগুন দিয়ে তাদের পুড়িয়ে মেরেছে, এতটা মর্মান্তিক দৃশ্য। এ অপকর্ম যারা করে তারা কখনো দেশের মানুষকে ভালোবাসতে পারে না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি-জামায়াত ভোট ঠেকানোর নামে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনী, রাজাকার, আল বদররা যেভাবে দেশের সাড়ে সাত কোটি মানুষের বিপক্ষে যুদ্ধ করেছিল, একইভাবে আজ বিএনপি- জামায়াত দেশের মানুষের ওপর আঘাত আনছে।

তিনি বলেন, আজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিএনপি-জামায়াত। তারা সন্ত্রাসী ও দেশবিরোধী অপশক্তি। এরা অপরাধনীতি করে। বিএনপি যা করছে তা রাজনীতি নয় বিশ্বাসঘাতকতা। তারা অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে পুড়িয়ে মারে। তারা সাম্প্রদায়িক শক্তির আশ্রয় ও প্রশ্রয়দাতা। বাঙালি জাতির হাজার বছরের যে সাম্প্রদায়িক ঐতিহ্য রয়েছে এ সাম্প্রদায়িক বন্ধনকে তারা ধ্বংস করতে চায়।

আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, মানুষ পুড়িয়ে মারা কখনো দেশের মানুষের অধিকারের আন্দোলন হতে পারে না। এটি যদি না হয় তবে দেশের মানুষ কেন তাদের সমর্থন করবে। দেশের মানুষ তাদের সমর্থন করে না বলেই তারা সন্ত্রাসের পথে হাঁটছে। তারা জঙ্গি কায়দায় চোরাগোপ্তা হামলা করে। দেশের মানুষের বিপক্ষে এদের এই রাজনীতিকে ধিক্কার জানাই।

আমরা জনগণের রায় নিয়ে আবারও জিততে চাই উল্লেখ করে নাছিম বলেন, আগামী ৭ জানুয়ারি সবাই ভোটকেন্দ্রে যাবেন ও ভোট দেবেন। আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। কেননা যেভাবে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি হচ্ছে নৌকায় ভোট দিলে সেটি আরও বেগবান হবে, কথা দিচ্ছি আপনারা আমাকে পাশে পাবেন। আপনজনের মতো পাশে থাকব। আমি আপনাদের এলাকার সেবক হিসেবে কাজ করতে চাই। সেজন্য আপনাদের সহযোগিতা চাই।

তিনি আরও বলেন, আমি জানি আমার এলাকার মানুষের কী সমস্যা। সেই সমস্যাগুলো সমাধান করব। ঢাকা-৮ স্মার্ট এলাকায় পরিণত হবে। আমার এলাকার মানুষের প্রত্যাশা পূরণে আলোচনা করে কাজ করব। সুখে-দুঃখে পাশে থাকব। শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখে কীভাবে এই এলাকাকে আরও উন্নত করা যায় সেই চেষ্টাই করব।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম