মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বৈত নাগরিকত্ব: শামীম হকের প্রার্থিতা থাকবে কি না, জানা যাবে ২ জানুয়ারি

news-image

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামী ২ জানুয়ারি দিন ধার্য করেছেন চেম্বার আদালত।

স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের করা আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বৃহস্পতিবার এ দিন নির্ধারণ করেন।

ওই দিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে স্বতন্ত্র প্রার্থী এ. কে. আজাদের পক্ষে ব্যারিস্টার তানজিব উল আলম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার আনিসুল হাসান ও অ্যাডভোকেট গোলাম কিবরিয়া শুনানি করেন।

শামীমের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, সাঈদ রাজা, শাহ মঞ্জুরুল হক ও আহসানুল করিম।

এর আগে ১৯ ডিসেম্বর চেম্বার আদালত শামীম হকের প্রার্থিতা বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন। একইসঙ্গে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন।

গত ১৮ ডিসেম্বর শামীম হকের রিট খারিজ করে দ্বৈত নাগরিকের কারণে ইসির প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। পরে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন তিনি।

প্রসঙ্গত, দ্বৈত নাগরিকত্ব থাকায় গত ১৫ ডিসেম্বর নির্বাচন কমিশন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের মনোনয়ন বাতিল ঘোষণা করে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম