সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন দুরূহ হবে: সিইসি

news-image

রংপুর প্রতিনিধি : প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থেকে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন করার ক্ষেত্রে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক দলসহ স্বতন্ত্র প্রার্থীরা যারা নির্বাচনে অংশ নিয়েছেন, তারা যদি আন্তরিক না হন, সচেতন না হন, তাহলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দুরূহ হয়ে পড়বে। মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউসে জেলার ৬টি সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, প্রার্থীদের আশ্বস্ত করা হয়েছে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে কমিশনের ভূমিকা থাকবে। এ সময় প্রার্থীরাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহযোগিতার করার কথা জানান।

ভোটের মাঠে লেবেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা, আচরণবিধি মেনে চলা, নিয়ম মেনে প্রচারসহ ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সিইসি জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী