মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুর-৩ (সদর-সিটি করপোরেশন) আসন ঈগল প্রতীক পেলেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী

news-image
রংপুর ব্যুরো : সবদিক দিয়ে রংপুর একটি অবহেলিত অঞ্চল। অবহেলিত এই অঞ্চলকে এগিয়ে নিতে দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর-সিটি করপোরেশন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনের মাঠে আছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। নির্বাচনে তিনি ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। এই প্রতীকে তিনি নির্বাচনে লড়বেন। সোমবার  জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান এ প্রতীক বরাদ্দ প্রদান করেন।

আনোয়ারা ইসলাম রানী একজন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে তিনি এ জনগোষ্ঠীর জন্য কাজ করছেন। এছাড়াও রানী বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষে করোনাকালিনসহ বিভিন্ন সামাজিক কাজে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন।

আনোয়ারা ইসলাম রানী বলেন, সারা দেশের উন্নয়নের সঙ্গে রংপুর অনেক পিছিয়ে। তাছাড়া বিভিন্ন দুর্যোগের সময় এই এলাকার প্রতিনিধিরা জনগণের পাশে থাকেন না। সব মিলিয়ে রংপুর সদর ৩ আসনটি বরাবরই পিছিয়ে। রংপুরকে এগিয়ে নেওয়ার জন্য এবং পরিকল্পিত উন্নয়নের জন্য তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। জনগণ পাশে থেকে সমর্থন এবং ভোট দিয়ে তাকে নির্বাচিত করলে তিনি এলাকার উন্নয়নের জন্য আন্দোলন করবেন বলে জানান।

নির্বাচনে গোলাম মোহাম্মদ কাদেরকে প্রতিপক্ষ ভাবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টির প্রার্থী গোলাম মোহাম্মদ কাদের একজন সম্মানিত ব্যক্তি। উনাকে শ্রদ্ধা করি। তবে নির্বাচনী মাঠে উনাকে প্রতিদ্বন্দ্বী মনে করি না। নির্বাচন ফেয়ার হলে তিনি বিজয়ী হবে বলে জানান।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী