মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাস

news-image

মানবিক দিক বিবেচনায় ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার। বাংলাদেশের সময় বুধবার ভোররাত ৪টায়। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোটে প্রস্তাবটি পাস হয়। সূত্র: বিবিসি, আল-জাজিরা, আনাদোলু

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে মৌরিতানিয়া ও মিসর এই প্রস্তাব উত্থাপন করেছিল। বাংলাদেশসহ ১৫৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ১০টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে । ভোটদানে বিরত ছিল ২৩টি দেশ।

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার নিন্দা জানিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ওঠা প্রস্তাবে বেশির ভাগ সময় জাতিসংঘের ১৪০টি বা তারও বেশি দেশ ভোট দিয়ে আসছিল। তবে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবিতে তোলা প্রস্তাবের পক্ষে ভোট সেই সংখ্যাও ছাড়িয়ে গেছে।

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে সাধারণ পরিষদে প্রস্তাবটি যে পাস হবে তা আগেই ধারণা করা হচ্ছিল। অবশ্য জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক নয়। তবে এর অনেক রাজনৈতিক গুরুত্ব রয়েছে। কারণ এর মাধ্যমে বৈশ্বিক মনোভাব প্রকাশ পেয়েছে ।

গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে গত শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব এনছিল সংযুক্ত আরব আমিরাত। তবে প্রস্তাবটিতে ভেটো দেয় নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র। এতে করে গাজায় রক্তপাত থামানোর সেই চেষ্টা ব্যর্থ হয়।

গাজায় দুই মাসের বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে ১৮ হাজার ৪১২ জন নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও ৫০ হাজার ১০০ জন ফিলিস্তিনি। মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানানো হয়েছে। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক চাপের মুখে জাতিসংঘ সাধারণ পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাবটি পাস হলো।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম