মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে স্পিকার ও বাণিজ্যমন্ত্রীসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

news-image

রংপুর ব্যুরো : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।রোববার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রমের দ্বিতীয় দিনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া), রংপুর-৫ (মিঠাপুকুর) এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়।

এতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ১৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা এবং তিনজনের মনোনয়নপত্র ¯’গিত করেন।
এর মধ্যে রংপুর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা সেলিম বেঙ্গল, বাংলাদেশ কংগ্রেসের সিরাজুল ইসলাম ও আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হাকিবুর রহমান মাস্টারকে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
রংপুর-৫ আসনে নয়জন মনোনয়ন ফরম জমা করেছিলেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাশেক রহমান, জাতীয় পার্টির আনিছুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল হালিম মÐল, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী এনামুল হক, জাকের পার্টির শামীম মিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্টের (বিএনএফ) আব্দুল বাতেনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

দিকে মামলা সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগ এনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ও সদ্য পদত্যাগ করা মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন সরকারের মনোনয়ন ¯’গিত করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ মিয়ার মনোনয়ন ফরম ¯’গিত করা হয়।এ ছাড়া রংপুর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নুর আলম যাদু মিয়া, ন্যাশনাল পিপলস পার্টির হুমায়ুন ইজাজ, বাংলাদেশ কল্যাণ পার্টির জাকারিয়া হোসেনের মনোনয়ন বৈধ হয়েছে।

মনোনয়ন বাতিল হয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম, তৃণমূল বিএনপির ইকবাল হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মাহবুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরীর। এছাড়া জাকের পার্টির প্রার্থী বেদারুল ইসলামের মনোনয়ন ¯’গিত করা হয়েছে।

এর আগের দিন শনিবার মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাসহ ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ওই দিন রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন), রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) এবং রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান ১৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা এবং তিনজনের মনোনয়নপত্র ¯’গিত করেন।

রংপুরের সংসদীয় ছয়টি আসনে ৪৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন বলেও জানান তিনি। বর্তমানে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ছয়টি আসনে ৩৪ জন প্রার্থী বৈধ হিসেবে নির্বাচনী প্রতিদ্ব›িদ্বতায় অংশ নি”েছন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের