মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় দিনে আ.লীগের ৭৩৩ মনোনয়ন ফরম বিক্রি

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ তৃতীয় দিনে ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি ৭০৯ জন আর অনলাইনে ২৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জানান, তৃতীয় দিনে ঢাকা বিভাগে ১৬৬টি, চট্টগ্রাম বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগ ৩৩টি, ময়মনসিংহ বিভাগ ৫৮টি, বরিশাল বিভাগে ৭৬টি, খুলনা বিভাগে ৯০টি, রংপর বিভাগে ৬২ ও রাজশাহী বিভাগে ৫৯টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এর বাইরে অনলাইনে ২৪টি ফরম বিক্রি হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে শুরু হয় এ কার্যক্রম। প্রথম দিনে ১ হাজার ৭৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন রোববার মোট ১ হাজার ২১২টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়।

আর তিন দিনে মোট ৩ হাজার ১৯টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম