বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে জেলা ও মহানগর বিএনপির সদস্য সচিবসহ ৫ জনের ১০ বছর করে কারাদন্ড

news-image

হারুন উর রশিদ সোহেল, রংপুর : বিস্ফোরক আইনের মামলায় রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়নসহ ৫ জনের বিরুদ্ধে ১০ বছর করে কারাদ-াদেশ দিয়েছেন আদালত। মামলায় অন্য দুই আসামি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইচ আহমেদ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টুকে মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেয়া হয়েছে।সোমবার দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এই আদেশ দেন। অন্য আসামিরা হলেন- জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ ও যুবদলী কর্মী আরিফ হোসেন। রায়ে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাস করে কারাদ-াদেশ দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের কুশলি আব্দুস সাত্তার জানান, ২০১৩ সালের ১৯ মে যুবদল, স্বেচ্ছাসেবক দলের হরতালের আগের রাতে রংপুর পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে ঢাকা কোচে অগ্নিসংযোগের জন্য প্রস্তুতি নেয়ার সময় পুলিশ আসামিদের হাতেনাতে গ্রেফতার করে। এ সময় তাদের কাছে থেকে ৫৬টি চকলেট বোমাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের গ্রেফতারপূর্বক তৎকালীন কোতয়ালী থানার এসআই চন্দন কুমার চক্রবর্তি মামলা করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ এবং জেরা শেষে তাদের বিরুদ্ধে এই রায় দেয়া হলো। রায় প্রদানের সময় মাহফুজ উন নবী ডন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

রায়ে খুশি হওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আর আসামিপক্ষের আইনজীবী আফতাব হোসেন জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতে এই রায়ে জাতি হতবাক হয়েছে। আদালতকে ব্যবহার করে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দিয়ে সরকার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছে। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তারা। এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে এই রায়ের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।

 

 

এ জাতীয় আরও খবর

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানির দাম কমাল চীন

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম

এমপিদের জন্য সরকারি গাড়ির দাবি নিয়ে ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণের নতুন নিয়ম নিয়ে বিতর্ক

ডেকে নিয়ে যাওয়ার ৩ দিন পর মন্দির সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে জবি ক্যাম্পাসে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, সময়সীমা লঙ্ঘনের অভিযোগ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নতুন নামকরণ

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই

হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু