বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুন্দরগঞ্জে যুবলীগ নেতা নিহত

news-image

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি ছুরিকাঘাতের পর হাত-পায়ের রগ কেটে দেওয়ায় ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম (৩৬) নিহত হয়েছেন।

রোববার রাত ১১টার দিকে উপজেলার সোনারায় ইউনিয়নের সুন্দরগঞ্জ-বামনডাঙ্গা সড়কের মারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার পর থেকেই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত জাহিদ সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈধ্যনাথ গ্রামের সাবেক ইউপি সদস্য আবুল হোসেনের ছেলে। তিনি সোনারায় ইউনিয়ন যুবলীগ সভাপতি। এদিকে যুবলীগ নেতা জাহিদুল হত্যার প্রতিবাদে সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডেকেছে উপজেলা আওয়ামী লীগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে জাহিদুল ও কবির মিয়া মোটরসাইকেলে করে বামনডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। মারা ব্রিজ এলাকায় পৌঁছালে ৬-৭ জন দুর্বৃত্ত তাদের মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধর শুরু করে। এক পর্যায়ে জাহিদুলের হাত-পায়ের রগ কেটে দেয় তারা। এতে জাহিদুল গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা কবিরকেও মারধর করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জাহিদুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩টার দিকে জাহিদুল মারা যান। কবির চিকিৎসাধীন রয়েছেন।

জাহিদুলের বাবা আবুল হোসেন বলেন, জাহিদুলের সঙ্গে এলাকার কারও শত্রুতা নেই। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে হত্যা করা হয়েছে। এ সময় তিনি অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান লিটু অভিযোগ করে বলেন, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা রাতের অন্ধকারে জাহিদুলের হাত-পায়ের রগ কেটে তাকে হত্যা করেছে। তার হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আজ সোমবার উপজেলাজুড়ে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ ডাকা হয়েছে।

সুন্দরঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান বলেন, ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানির দাম কমাল চীন

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম

এমপিদের জন্য সরকারি গাড়ির দাবি নিয়ে ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণের নতুন নিয়ম নিয়ে বিতর্ক

ডেকে নিয়ে যাওয়ার ৩ দিন পর মন্দির সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে জবি ক্যাম্পাসে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, সময়সীমা লঙ্ঘনের অভিযোগ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নতুন নামকরণ

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই

হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু