মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হামাসকে নির্মূল করতে পারবে না ইসরায়েল: হিজবুল্লাহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দিন বলেছেন, গাজা উপত্যকার অসহায় মানুষদের হত্যার মাধ্যমে হামাসকে নিশ্চিহ্ন করা যাবে বলে ইসরায়েল যদি ধারণা করে থাকে তাহলে তারা মারাত্মক ভুল করছে। তিনি রোববার (১২ নভেম্বর) দক্ষিণ বৈরুতে এক অনুষ্ঠানে এ কথা বলেন।

সাফিউদ্দিন বলেন, গাজায় অসহায় নারী-শিশুসহ সাধারণ মানুষ হত্যার মাধ্যমে ইহুদিবাদী ইসরায়েল তার লক্ষ্য হাসিল করতে পারবে না। হামাসসহ কোনো প্রতিরোধ সংগঠনকে ধ্বংসের ক্ষমতা দখলদার ইসরায়েলের নেই। প্রতিরোধ ফ্রন্টের শক্তি ও সামর্থ্য আগের চেয়ে বেড়েছে।

তিনি বলেন, গাজায় যা ঘটছে তা থেকে এটা স্পষ্ট বিশ্বের কোনো শক্তির ওপর আস্থা রাখা যায় না এবং আমাদের শত্রুরা কোনো নীতি-নৈতিকতা ও মূল্যবোধের ধার ধারে না।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থন ও সহযোগিতায় দখলদার ইসরায়েল বেসামরিক নাগরিকদের হত্যা করে যাচ্ছে, গাজার সব স্থাপনায় হামলা চালাচ্ছে।

হিজবুল্লাহর এই নেতা বলেন, গাজার বীর সংগ্রামীরাই নতুনকরে ভবিষ্যৎ রচনা করবে। তারা খুব সাধারণ অস্ত্রের সাহায্যে ট্যাঙ্কের মোকাবেলা করে যাচ্ছে। তারাই টিকে থাকবে, তারাই নতুনকরে গাজাকে গড়ে তুলবে।

 

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম