মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি সম্মতি দিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে তফসিল : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন যথাসময়ে হবে উল্লেখ করে‌ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণার ব্যাপারে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। এখন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করব।

আজ (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

সিইসি বলেন, জানুয়ারির ২৯ তারিখের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। সেই বিষয়টি রাষ্ট্রপতিকে জানিয়েছি। নির্বাচন নিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতির বিষয়ে তাকে বলেছি। সব শুনে তিনি সন্তুষ্টি প্রকাশ করে নির্বাচনের তফসিল ঘোষণা করার সম্মতি দিয়েছেন। আমরা এখন নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে তফসিল ঘোষণা করব।

তবে কত তারিখে তফসিল ঘোষণা করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে সিইসি বলেন, এই তারিখ ঠিক করতে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করতে হবে। সেটি স্বল্প সময়ের মধ্যেই হবে।

তফসিল কি ১৫ তারিখের মধ্যেই হবে? সাংবাদিকদের এমন প্রশ্নে সিইসি বলেন, এই সিদ্ধান্ত এখনো হয়নি। রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান সিইসি।

সিইসি বলেন, রাষ্ট্রপতি একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমাদের তাগিদ দিয়েছেন। একই সঙ্গে সাংবিধানিক যে ধারাবাহিকতা রয়েছে তা যেকোনো মূল্যে অব্যাহত রাখতে বলেছেন। আমরাও তাকে জানিয়েছি, আমাদের ওপর সাংবিধানিক যে বাধ্যবাধকতা রয়েছে তা পালন করতে সদা প্রস্তুত রয়েছি এবং নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সরকার, বিরোধী দলসহ জনগণের সহযোগিতা নিরবচ্ছিন্নভাবে কামনা করছি।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম