রাজধানীর শাহজাদপুরে রাইদা বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শাহজাদপুরে রাইদা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে ওই বাসে আগুন দেওয়ার তথ্য পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

এদিকে সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, বুধবার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত ১৩টি যানবাহনে আগুন দেওয়া হয়। এর মধ্যে ঢাকা সিটিতে জিগাতলা, তাঁতীবাজার, কাকলি, মিরপুর ও ধানমন্ডিসহ ৫টি স্থানে, গাজীপুরে ৩টি, খাগড়াছড়িতে ১টি, বগুড়ার শিবগঞ্জে ১টি, বরিশালের গৌরনদীতে ১টি, বরগুনায় ১টি ও নোয়াখালীতে ১টি স্থানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় ৭টি বাস, ৪টি কাভার্ড ভ্যান ও ২টি ট্রাক পুড়ে যায়।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ১ দফা দাবি আদায়ের লক্ষ্যে তৃতীয় দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের আজ দ্বিতীয় দিন চলছে। এই দফার অবরোধ শেষ হবে শুক্রবার (১০ নভেম্বর) ভোর ৬টায়।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান