,

মালয়েশিয়ায় মাটিচাপায় নিহত ৩ বাংলাদেশির পরিচয় শনাক্ত

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে নিহত তিন বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। শুক্রবার (৩ নভেম্বর) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন তাদের পরিচয় নিশ্চিত করেছে।

নিহতরা হলেন– শরীয়তপুরের জাজিরা থানার মো. সাজ্জাদ হোসাইন (২০), একই জেলার পালং থানার জাহিদুল খান (২০) ও পাবনার ভাঙ্গুড়া উপজেলার মনিরুল ইসলাম (৩১)।

নিহত সাজ্জাদ হোসাইনের মেজো ভাই মো. শাকিল জানান, অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে চলতি বছর কলিং ভিসায় মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিল সাজ্জাদ। তিনি মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাংয়ের কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আনিস আসিকিন আরিফিন জানান, বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান। এসময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বাংলাদেশিদের উদ্ধার করতে চিৎকার করছিলেন। একপর্যায়ে দুপুর ২টার দিকে বুলডোজারের সাহায্যে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।

মাচাং ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান সহকারী আহমদ আলফারা মোহাম্মদ জিন জানান, অগ্নিনির্বাপক কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় মরদেহ ময়নাতদন্তের জন্য মাচাং হাসপাতালে পাঠানো হয়। এরপর মরদেহগুলো হস্তান্তর করা হয় পুলিশের কাছে।

ঘটনাটি খুবই বেদনাদায়ক উল্লেখ করে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব সুমন চন্দ্র দাস বলেন, নিহত তিন জনের পরিচয় পাওয়া গেছে। সব প্রক্রিয়া শেষ করে মরদেহগুলো দ্রুত দেশে পাঠানো হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট