মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হেডের সেঞ্চুরিতে রান পাহাড়ে অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৮৯ রানের বিশাল টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। ধর্মশালা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৩৮৮ রানে অলআউট হয় অজিরা। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রান করেন ট্রাভিস হেড।

টস হেরে ব্যাটিংয়ে নামতেই যেন অগ্নিমূর্তি ধারণ করে অজি দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে ৫৫ বলে হয় দলীয় সেঞ্চুরি। শেষ পর্যন্ত ওয়ার্নারের বিদায়ে ১৭৫ রানে ভাঙে এই জুটি। টানা তৃতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পাননি ওয়ার্নার। কিউই স্পিনার ফিলিপসে বলে ৮১ রান করে থামেন অজি ওপেনার।

ওয়ার্নার সেঞ্চুরি মিস করলেও হেড পান তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। বিশ্বকাপের অভিষেকেই ৫৯ বলে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। ৬ ছক্কা ও ১০ চারে নিজের ইনিংসটি সাজান ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। তবে তিন অঙ্ক ছুঁয়ে বেশিক্ষণ টিকতে পারেননি হেড। ফিলিপসের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি ১০৯ রান করে।

এরপর স্মিথকে নিয়ে ২৮ রানের জুটি গড়েন মার্শ। দলীয় ২২৮ রানে ১৭ বলে ১৮ রান করে আউট হন স্টিভেন স্মিথ। এরপর ক্রিজে আসা মার্নাস লাবুশানেকে নিয়ে বড় জুটি গড়ার আভাস দেন মিচেল মার্শ। তবে দলীয় ২৬৪ রানে ৫১ বলে ৩৬ রান করে আউট হন মার্শ।

এরপর দ্রুত ফিরে যান মার্নাস লাবুশানে। ২৬ বলে ১৮ রান করেন তিনি। জশ ইংলিশকে নিয়ে ৪৯ রানের জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল। দলীয় ৩২৫ রানে ২৪ বলে ৪১ রান করে আউট হন ম্যাক্সওয়েল। এরপর ক্রিজে আসা অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন জশ ইংলিশ। দলীয় ৩৮৭ রানে ২৮ বলে ৩৮ রান করে আউট হন ইংলিশ।

দ্রুতই আরও তিন উইকেট হারিয়ে ৪ বল বাকি থাকতেই ৩৮৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের পক্ষে ট্রেন্ট বোল্ট ও গ্লেন ফিলিপস নেন ৩টি করে উইকেট।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম