মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আরেকটি পুরস্কারে মনোনীত মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : মেজর লিগ সকারের (এমএলএস) নবাগত বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

চলতি বছরের জুলাইয়ে এমএলএসের দল ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। যদিও লিগে মাত্র ছয় ম্যাচ খেলতে পেরেছেন আর্জেন্টাইন তারকা। আর তাতেই বাজিমাত। এই ছয় ম্যাচের পারফরম্যান্সেই আরেকটি পুরস্কারের জন্য মনোনীত হলেন আর্জেন্টিনা অধিনায়ক।

ইন্টার মায়ামিতে যোগ দিয়েই ঝলক দেখান মেসি। দলের জন্য বড় ভূমিকা রাখেন। আর্জেন্টিনা অধিনায়কের প্রত্যাবর্তনের পর মায়ামি হারের মুখ দেখাই ভুলে গিয়েছিল। যদিও শেষ সময়ে বাজে পারফরম্যান্স এবং মেসির ইনজুরির কারণে প্লে অফে জায়গা করে নিতে পারেননি ‘দ্য হেরনস’রা।

মেসির সঙ্গে ‘এমএলএস নিউকামার’ পুরস্কারের জন্য মনোনীত বাকি দুজন হলেন সেইন্ট লুইসের এডুয়ার্ড লোয়েন এবং আটলান্টা ইউনাইটেডের জিওরগোস গিয়াকোমাকিস। তবে এই দুই ফুটবলার পুরো মৌসুম খেলেছেন। আর মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর ১৪ ম্যাচ খেলে করেছেন ১১ গোল। মেসির ১১ গোলের ১০টি-ই লিগ কাপে।

এদিকে ইন্টার মায়ামি প্লে অফে জায়গা না পাওয়ায় এবারের এমএলএস মৌসুম শেষ তার। ফলে আগামী চার মাসে শুধু দুটি প্রীতি ম্যাচ ছাড়া আর কোনো খেলা নেই আর্জেন্টাইন তারকার।

 

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম