বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ আফ্রিকাকে ধসিয়ে ডাচদের রূপকথা

news-image

স্পোর্টস ডেস্ক : আকাশ ছুঁতে চাইলেই সম্ভবত মেঘ ছোঁয়া যায়। বাছইপর্ব পেরিয়ে বিশ্বকাপে আসা নেদারল্যান্ডসের সেমিফাইনালে খেলার স্বপ্ন আকাশ ছোঁয়ার মতোই। ওই স্বপ্নের পথে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়ে মেঘটা ছুঁয়ে ফেলেছে ডাচরা। লিখেছে রূপকথা।

ধর্মশালায় মঙ্গলবার বৃষ্টিবৃঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে নেদারল্যান্ডস। ব্যাটিংয়ে নেমে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে বিপর্যয়ে পড়ে ডাচরা। শুরুর ৫০ রানে ৪টি এবং দলের রান একশ’ ছাড়াতেই (১১২ রান) ৬ উইকেট হারায় তারা।

এরপর দৃঢ়তা দেখান সাতে নামা উইকেটরক্ষক ব্যাটার ও অধিনায়ক এডওয়ার্ড। তিনি ৬৯ বলে দশটি চার ও এক ছক্কায় ৭৮ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে ফন ডার মারইউ ২৯ এবং আরিয়ান দত্ত ২৩ রানের ইনিংস খেলে দলকে ৮ উইকেটে ২৪৫ রানের পুঁজি এনে দেন।

জবাব দিতে নেমে ৩৬ রানের ওপেনিং জুটি পায় দক্ষিণ আফ্রিকা। এরপরই ধস নামে তাদের। ৪৪ রানে ৪ উইকেট পড়ে যায় প্রোটিয়াদের। একে একে ফিরে যান কুইন্টন ডি কক (২০), অধিনায়ক টেম্বা বাভুমা (১৬), রেসি ভ্যান ডার ডুসন (২) ও এইডেন মার্করাম (১)।

ওই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন হেনরি ক্লাসেন ও ডেভিড মিলার। ক্লাসেন ২৮ বলে ২৮ রান করেন। মিলার খেলেন ৪৩ রানের ইনিংস। তারা প্যাভিলিয়নে ফিরতেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। পরে গেরাল্ড কোয়েটজে ২২ এবং কেশব মহারাজ ৪০ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমান।

ডাচদের এই রূপকথার জয়ে দারুণ বোলিং করেছেন লগান ফন বিক, পাউল ফন মেকেরান, রিওলফ ফন মারউই ও ব্যস ডি লিড। লগান ফন বিক বল হাতে নিয়েছেন ৩ উইকেট। বাকিরা নেন দুটি করে উইকেট।

এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি, মার্কো ইয়ানসেন ও কাগিসু রাবাদা।

এ জাতীয় আরও খবর

বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে গণশুনানি শুরু

কামরাঙ্গীচরে ছয় তলা থেকে পড়ে যুবকের মৃত্যু

স্বর্ণের দাম ফের বাড়ল, ভরি কত?

রাজধানীর পশুর হাটে নজরদারির জাল

‘তিনি মেসি নন, বিরাট গোলকিপার’, কাকে ইঙ্গিত করলেন আসিফ

ধর্ষণ-হত্যা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি নৈতিক অবক্ষয়ের ভয়াবহ প্রতিফলন

সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

বিশ্বকাপের আগে চোটে নেইমার, সান্তোসের ম্যাচে অনিশ্চয়তা

পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক

ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

হাসিনার ‎চার্জ শুনানি পেছাল, দোয়া চাইলেন পলক

৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে আইনমন্ত্রীর নির্দেশ