,

আগুনে পুড়ে ছাই ৪ হাজার পাখি

news-image

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে আগুনে পুড়ে একটি খামারের ককাটেল ও বাজুরিকা জাতের চার হাজার পাখির মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার সুরশাইল গ্রামের মোঃ শুভ্র শেখের পাখির খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা ও এলাকাবাসী মিলে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়য়ন্ত্রণে আনে।

এছাড়া আগুন নেভাতে গিয়ে মোঃ শাকিল সুলতান রানু (৪৮), মোঃ রাজু ফরাজী (২৮) ও মোঃ তানজিল শেখ (১০) নামে তিনজন আহত হয়েছেন।

ক্ষতিগ্রস্থ তরুণ উদ্যোক্তা শুভ্র শেখ বলেন, ৭-৮ বছর আগে পাখির খামার শুরু করেছিলাম। অনেক কষ্টে খামারটিকে বড় করেছিলাম। খামারে ককাটেল ও বাজুরিকা জাতের চার হাজারের বেশি পাখি ছিল। আমার বসত ঘরের পাশেই পাখির খামারটি ছিল। ভোর ৪ টার দিকে আগুনের তাপ ও পাখির চেচামেচিতে আমাদের ঘুম ভেঙ্গে যায়। ঘরের বাইরে এসে দেখি পাখির খামারে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনে খামারের সব পাখি ও নগদ ১ লাখ ৭৫ হাজার ৩০০ টাকা, দুইটি ঘর, চার শতাধিক পাখির খাঁচা, কয়েক হাজার বাচ্চা ও ডিম পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে আমার প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। মা-বাবা, ভাই-বোন ও স্ত্রী-সন্তানকে নিয়ে নিঃস্ব হয়ে পড়লাম বলে কান্নায় ভেঙ্গে পড়েন শুভ্র।

চিতলমারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মোঃ আব্দুল অদুদ বলেন, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। আমরা আসার আগেই দুটি ঘর পুড়েছে। এতে প্রায় ১৪-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী