বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডলার ধরে রাখার সুযোগ নিচ্ছে রপ্তানিকারকরাও

news-image

নিউজ ডেস্ক : রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে জমাকৃত বৈদেশিক মুদ্রা তথা ডলার নগদায়নে কালক্ষেপণ করছে সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। এক্ষেত্রে ব্যাংকগুলোর বিরুদ্ধেও অসযোগিতা করার অভিযোগ রয়েছে। এতে বৈদেশিক মুদ্রাবাজার ডলারের সরবরাহে বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় ইআরকিউ হিসাবে জমাকৃত বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ অনতিবিলম্বে নগদায়নের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ইআরকিউ হিসাবে রাখা বৈদেশিক মুদ্রার অর্ধেকই নগদায়ন করে ফেলতে হবে ব্যবসায়ীদের। গত রবিবার এ সংক্রান্ত একটি চিঠি বৈদেশিক লেনদেনে নিয়োজিত অথরাইজড ডিলার ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে। নতুন নির্দেশনার ফলে বাজারে ডলারের সরবরাহ বাড়বে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের।

প্রচলিত ব্যবস্থায় প্রত্যাবাসিত রপ্তানি আয়ের নির্দিষ্ট অংশ ইআরকিউ হিসাবে জমা রাখা যায়। স্থানীয় মূল্য সংযোজনের মাত্রা অনুযায়ী রিটেনশন কোটার হার ১৫ শতাংশ থেকে ৬০ শতাংশ। তবে তথ্যপ্রযুক্তি খাতে এই হার ৭০ শতাংশ। গত মাসে আবারও রিটেনশন কোটা হিসেবে নতুনভাবে প্রত্যাবাসিত বৈদেশিক মুদ্রা জমার মাত্রা

কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এর ফলে পোশাক খাতের রপ্তানিকারকরা ১৫ শতাংশের পরিবর্তে সাড়ে ৭ শতাংশ, সেবা খাতের রপ্তানিকারকরা ৬০ শতাংশের পরিবর্তে ৩০ শতাংশ এবং আইসিটি খাতের উদ্যোক্তারা ৭০ শতাংশের পরিবর্তে ৩৫ শতাংশ ডলার ইআরকিউ হিসাবে রাখতে পারবেন। তবে ইআরকিউ হিসাবে বিদ্যমান স্থিতি নগদায়ন করার বিষয়ে এবার কিছুই বলা হয়নি। অভিযোগ উঠেছে, নতুনভাবে প্রত্যাবাসিত রপ্তানি আয় হতে ইআরকিউ হিসাবে জমার সীমা অর্ধেকে নামিয়ে আনায় রপ্তানিকারকদের অনেকেই সংশ্লিষ্ট হিসাবে আগে থেকে বিদ্যমান বৈদেশিক মুদ্রা নগদায়ন করতে কালক্ষেপণ করছেন। কেউ ডলারে বেশি রেট পাওয়ার আশায়, আবার কেউ ভবিষ্যৎ আমদানি দায় মেটানোর জন্য ডলার ধরে রাখতে চাইছেন। আর রপ্তানিকারদের ডলার নগদায়নের ক্ষেত্রে ব্যাংকগুলোর দিক থেকেও অসহযোগিতার অভিযোগ উঠেছে। কারণ ইআরকিউ হিসাবে জমাকৃত বৈদেশিক মুদ্রা নগদায়নের আগ পর্যন্ত ব্যাংকগুলো নিজেদের কাজে ব্যবহার করতে পারেন। তাই সব দিক বিবেচনায় নিয়ে আবারও ইআরকিউ হিসাবে জমাকৃত বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ দ্রুততম সময়ের মধ্যে নগদায়ন করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাজারে তারল্য বাড়ানোর জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের ওই চিঠিতে গত ২১ সেপ্টেম্বর পর্যন্ত ইআরকিউ হিসাবের যে স্থিতি ছিল তার ৫০ শতাংশ সংরক্ষণপূর্বক বাকি অংশ নগদায়নের নির্দেশ দেওয়া হয়। অনতিবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। সূত্র মতে, ওই তারিখে ইআরকিউ হিসাবে ৬০০ মিলিয়ন বেশি স্থিতি ছিল।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সময়কে বলেন, ভবিষ্যতে ডলারের রেট বৃদ্ধির আশায় রপ্তানিকারকদের কেউ কেউ এই সুযোগ নিতে পারেন। তবে বেশির ভাগই রাখে তার আমদানির দায় মেটানোর জন্য। তবে এক্ষেত্রে ব্যাংকগুলো নিজেরা ব্যবসা করার জন্যও এই ডলার নগদায়নে ব্যবসায়ীদের অসহযোগিতা করে। ভবিষ্যতে ডলার নাও পেতে পারেন বা এখন ডলার ধরে রাখলে সামনে দাম বেশি পাবেন- এমন যুক্তি রপ্তানিকারকদের সামনে তুলে ধরা হয়। কারণ তারা জানে সব রপ্তানিকারক একদিনেই ইআরকিউর ডলার নগদায়ন করতে আসবে না।

এর আগে গত বছরের জুলাইতেও ইআরকিউ হিসাবে থাকা স্থিতির ৫০ শতাংশ অনতিবিলম্বে নগদায়নে ব্যাংকগুলোকেও নির্দেশনা দেওয়া হয়েছিল। ওই নির্দেশনার পরও সে সময় ইআরকিউ হিসাবে জমা ডলার নগদায়নে অনীহা দেখিয়েছিল দেশের অনেক রপ্তানিকারক প্রতিষ্ঠান। এর মধ্যে কিছু কিছু প্রতিষ্ঠান নিজ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠিও পাঠিয়েছিল। চিঠিতে ত

তারা সুদবাহী মেয়াদি হিসাব পরিচালনা, ভবিষ্যৎ আমদানি দায় পরিশোধ ও ইরআরকিউ হিসাবের স্থিতি লিয়েন রেখে আন্তর্জাতিক কার্ড ইস্যু করার যুক্তি তুলে ধরেছে।

এ জাতীয় আরও খবর

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে

রাজধানীতে তেলের সংকট কাটার তিন কারণ

৩৭,৮১৪ পরিবারকে নারী প্রধানদের মাধ্যমে ফ্যামিলি কার্ডে অর্থ সহায়তা

২৪ ঘণ্টায় স্বর্ণের দাম কমল

ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার

হরমুজ প্রণালি খুলতে তেহরানের তাগিদ

অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার

চলন্ত ফেরিতে অসুস্থ হয়ে পাইলটের মৃত্যু

হত্যা মামলায় আফজাল নাছেরের তিন দিনের রিমান্ড মঞ্জুর

ইসলামী বিশ্ববিদ্যালয় উৎপাদিত সোলার বিদ্যুৎ সরবরাহ করছে জাতীয় গ্রিডে

৫ জেলায় বন্যার আশঙ্কা, চার নদীর পানি বিপৎসীমার উপরে