মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুসন্তানকে বাজারে স্বামী, ঘরে মিললো স্ত্রীর মরদেহ

news-image

রংপুর ব্যুরো : রংপুরের কাউনিয়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা গ্রামে স্বামীর বাড়ী থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সনিয়া বেগম (২০) ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী এবং পাবনা সদরের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবার ও স্বজনদের বরাত দিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, গতকাল সোমবার বিকেল তিনটার দিকে সনিয়া বেগমের স্বামী রিপন মিয়াকে শিশুসন্তান সঙ্গে নিয়ে বাজারে যান। এদিকে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে পড়েন সনিয়া। পরে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করে তার সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে দেখতে পান ঘরের ভিতরে বিছানার চাদরে ও বালিশে আগুনের ধোয়া উঠছে এবং বিদ্যুতের ছেড়া তারের পাশে খাটের উপরে সনিয়া অচেতন অবস্থায় পড়ে আছেন।

সঙ্গে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে যায় পরিবারের লোকজন। সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে সনিয়ার মরদেহ উদ্ধার করে লাশের সরাতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।

রিপন মিয়ার সাথে সনিয়া বেগমের তিন বছর আগে বিয়ে হয়। তাদের একটি শিশুসন্তান রয়েছে। নিহতের স্বজনদের দাবি নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ সনিয়া বেগম মারা গিয়েছে।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ওই নারীর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার ওই নারীর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের