,

রামপালের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল জাহাজ

news-image

মোংলা প্রতিনিধি : ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে আসা বিদেশি জাহাজ এমভি লুনা রোসা মোংলাবন্দরে ভিড়েছে। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ২টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে এ জাহাজটি।

বিদেশি এ জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের খুলনার সহকারী ব্যবস্থাপক মো. রিয়াজুল হক জানান, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৪ হাজার ২শ টন কয়লা নিয়ে গত ৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া মোয়ারা পান্থাই বন্দর ছেড়ে আসে এমভি লুনা রোসা।

এরপর লাইবেরিয়ান পতাকাবাহী এ জাহাজটি মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ২টায় মোংলাবন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়া-১১ নম্বর অ্যাংকোরেজে ভিড়ে। তারপর বিকেল থেকে জাহাজটি থেকে কয়লা খালাসের কাজ শুরু হয়। কয়লা খালাসের সঙ্গে সঙ্গে সেটি লাইটারেজে (নৌযান) করে নেওয়া হচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। সেখান থেকে নৌযানের সেই কয়লা সংরক্ষণ করা হচ্ছে বিদ্যুৎকেন্দ্রটির গোডাউনে।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে মোংলাবন্দরে এসেছিল এমভি বসুন্ধরা ইমপ্রেস।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান