,

খুলনায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ধর্মঘট স্থগিত

news-image

খুলনা প্রতিনিধি : বিপিসির আশ্বাসের প্রেক্ষিতে খুলনায় আপাতত ধর্মঘট স্থগিত করেছে জ্বালানি তেল ব্যবসায়ীরা। আজ রোববার দিনভর ধর্মঘট শেষে বিকেল সাড়ে পাঁচটায় এই সিদ্ধান্ত নেন তারা।

জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন জানান, কমিশন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকরের দাবিতে সকাল ৮টা থেকে তারা ধর্মঘট শুরু করেছিলেন। নগরীর খালিশপুরে অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং ১৫ জেলায় সরবরাহ বন্ধ ছিল। পরে বিকেল সাড়ে ৫টার দিকে বিপিসি কর্তৃপক্ষ ২-৩ দিনের মধ্যে তাদের দাবি কার্যকরের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, আগামীকাল সোমবার সকাল থেকে তিনটি ডিপো থেকে যথারীতি জ্বালানি তেল উত্তোলন এবং সরবরাহ করা হবে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান