বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে  জীপ ও ট্রাক তল্লাশি করে মিলল ৮১ কেজি  গাঁজা ও ১১৪৫ বোতল ফেন্সিডিল, আটক- ৪

news-image
রংপুর ব্যুরো্ : রংপুরের মিঠাপুকুরে গাড়ি তল্লাশি চালিয়ে প্রায় ৮১ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‍্যাব-১৩। এ সময় একটি জীপ গাড়ি জব্দ করা হয়। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব)-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে  তল্লাশি চালানো হয়। এ সময় সন্দেহজনক একটি সন্দেহভাজন জীপ (এসইউভি) গাড়ি তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো ৮০ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়।

আটকরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গজেরকুটি গ্রামের নজরুল হকের ছেলে আশরাফুল হক (৩৮), পাবনা সদর উপজেলার দিলালপুর গ্রামের রজমজান আলীর ছেলে সম্রাট হোসেন (২৮) ও একই জেলার চাটমোহর উপজেলার সমাজবাজার গ্রামের আশুতোষ মৈত্রের ছেলে আশিষ কুমার (২৩)। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত জীপ গাড়িটি জব্দ করা হয়েছে।

এছাড়া বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারীতে বুড়িমারী মহাসড়কের উপর তল্লাশি চালিয়ে বাদাম পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক থেকে ১ হাজার ১৪৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসব ফেন্সিডিল বাদামের বস্তার ভেতরে  লুকিয়ে রাখা ছিল। এ ঘটনায় ট্রাকটি জব্দ করার পাশাপাশি সজল হোসেন নামে ট্রাক চালক আটক করেছে র‍্যাব। সজল হোসেন (২০) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম গ্রামের নজরুল ইসলামের ছেলে।

পৃথক দুটি অভিযানে আটক চারজনকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে আদিতমারী ও মিঠাপুকুর থানায় দুটি মামলা করেছে র‍্যাব। বৃহস্পতিবার দুপুরে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরণের রোবাস্ট পেট্রোলিং ও চেকপোষ্ট কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ।

এ জাতীয় আরও খবর

ইরান যুদ্ধের পর প্রথমবার জ্বালানির দাম কমাল চীন

আমিনবাজার ল্যান্ডফিলের বর্জ্য থেকে জুলাইয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে

ঢাকার প্রথম নারী ডিসি হিসেবে নিয়োগ পেলেন ফরিদা খানম

এমপিদের জন্য সরকারি গাড়ির দাবি নিয়ে ব্যাখ্যা দিলেন হাসনাত আবদুল্লাহ

ভারতের গঙ্গোত্রী মন্দিরে প্রবেশে ‘পঞ্চগব্য’ গ্রহণের নতুন নিয়ম নিয়ে বিতর্ক

ডেকে নিয়ে যাওয়ার ৩ দিন পর মন্দির সেবায়েতের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে জবি ক্যাম্পাসে ছাত্রদলের দেয়াল লিখন কর্মসূচি

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়ন বাতিল, সময়সীমা লঙ্ঘনের অভিযোগ

কৃষিকে লাভজনক খাতে রূপান্তরে সরকারের বহুমুখী পরিকল্পনা

বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারিগুলোর নতুন নামকরণ

চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের পরিকল্পনা নেই

হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু