মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে  গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে  মা-মেয়ে নিহত

news-image
রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণা রানী সরকার (৩৪) ও তার মেয়ে রাজশ্রী সরকার (১১) গাছের ডাল ভেঙ্গে মাথায় পড়ে  নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে রংপুর নগরীর চব্বিশ হাজারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। কৃষ্ণা রানী সরকার গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের তুলশীরহাট এলাকার বাসিন্দা। তিনি রংপুর নগরীর মেডিকেল পূর্বগেট এলাকায় বসবাস করতেন। এ তথ্য নিশ্চিত করেছেন পরশুরাম থানার ওসি রবিউল ইসলাম।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকালে স্বামী ব্রজেন্দ্র নাথ সরকার (৪২), ছোট মেয়ে শুভ শ্রী সরকার (৫), বড় মেয়ে রাজশ্রী সরকারসহ মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন কৃষ্ণা রানী। তারা চব্বিশ হাজারী এলাকায় আসলে রাস্তার পাশে থাকা একটি রেইন ট্রি গাছের ডাল ভেঙ্গে শিক্ষিকা কৃষ্ণা রানী ও বড় মেয়ে রাজশ্রীর মাথায় পড়ে। এতে গুরুতর আহত হলে তাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি রবিউল ইসলাম বলেন, গাছের ডাল মাথায় ভেঙ্গে পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের