মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে বাল‍্যবিয়ের খবর পেয়েই ছুটে গেলেন ইউএনও

news-image
ইব্রাহীম খলিল : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌরসভার ৯নং ওয়ার্ডের ভোলাচং উচ্চ বিদ্যালয়ের এক ৯ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিবাহের ঘটনায় বর-কনের অভিভাবকদের অর্থদণ্ড দিলেন উপজেলা নির্বাহী অফিসারতানভীর ফরহাদ শামীম।
রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ভোলাচং উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তারের বাল্য বিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে জানতে পারেন ধর্মীয় রীতিতে বিয়ে পড়ানো হয়ে গেছে। কিন্তু ৯ম শ্রেণির শিক্ষার্থী আফসানা আক্তারের বয়স মাত্র ১৫ বছর ১৬দিন। যা বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। বর কনে উভয়ে অপরাধ স্বীকার করায় উভয়পক্ষের অভিভাবকদের ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়৷ এছাড়া  মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে যেন নিজ পরিবারের সঙ্গে রাখা হয়, সে মর্মে মুচলেকা নেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম বলেন, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ছেলে ও মেয়ে উভয়পক্ষের অভিভাবকদের জরিমানা করা হয় এবং মেয়ের বয়স ১৮ পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ে যেন  বাবা-মায়ের সাথে থাকে তার জন্য মুচলেকা নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম